1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাইডেন-কমলার অভিষেক অনুষ্ঠান উপস্থাপনা করবেন টম হ্যাঙ্কস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪২ Time View

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে উপস্থাপনা করবেন হলিউডের কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কস। এ ছাড়া ৯০ মিনিটের এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক ও ডেমি লোভাটো।

এ সম্পর্কে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ডেমি লোভাটো। সেখানে তিনি লিখেছেন, ‘আমি খুব গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, জো বাইডেন ও কমলা হ্যারিসের বিশেষ অনুষ্ঠানে আমি তাদের সঙ্গে যোগ দেব।’

এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রেসিডেন্ট বিষয়ক অভিষেক কমিটি। তবে প্রতিবার শপথ অনুষ্ঠানে যে উৎসবের আয়োজন করা হয় তা মহামারির কারণে এবার বাতিল করা হয়েছে। এর পরিবর্তে অনুষ্ঠান সম্প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।

২০০৯ সালে বারাক ওবামা যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তার অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছিলেন অ্যারেথা ফ্রাঙ্কলিন। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার অভিষেকে ছিলেন জনপ্রিয় গায়িকা বিয়ন্সে।

বিনোদন জগতে ট্রাম্পের অজনপ্রিয়তার কারণে ২০১৭ সালে তার অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছিলেন অপেক্ষাকৃত কম পরিচিত শিল্পীরা। দেশজ গানের শিল্পী টবি কেইথ ছিলেন সেই অনুষ্ঠানে।

হ্যাঙ্কসের উপস্থাপনায় জো বাইডেন ও কমলা হ্যারিসের এ অভিষেক অনুষ্ঠান শুরু হবে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে। এ অনুষ্ঠান সম্প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএন ও এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ