1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৫০ Time View

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ৮৪৫ জনে। এতে মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন আর সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে তিন লাখ ৯৩ হাজার ৯২৮ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত সেখানে দুই কোটি ৩৬ লাখ ১৬ হাজার ২৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৭ হাজার ৪৪৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৬ হাজার ৯ জনের আর সুস্থ হয়েছেন ৭২ লাখ ৭৭ হাজার ১৯৫ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ১২ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫১ হাজার ৭৬৫ জনের আর সুস্থ হয়েছেন এক কোটি এক লাখ ৪৬ হাজার ২৫৪ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৫৩ জন, মারা গেছেন ৬৩ হাজার ৩৭০ জন আর সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫৪ হাজার ৮৮ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ৫৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ৮৪ হাজার ৭৬৭ জন আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬ হাজার ৯৬৭ জন।

এদিকে, আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সঙ্কটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ