1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

বিশ্বের ৫০ দেশে ছড়িয়েছে করোনার নতুন রূপ : বিশ্বস্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৬৫ Time View

করোনার নতুন রূপ যা বি-ওয়ান-ওয়ান-সেভেন বা ভিওসি নামে পরিচিত ভাইরাসটি যুক্তরাজ্যে প্রথম পাওয়া গেলেও তা এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচ ও এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরো মারাত্মক বা অন্য রোগের কারণ হবে তার কোনও প্রমাণ এখনো মেলেনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই সাপ্তাহিক রিপোর্টে বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৫০টি দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। ইংল্যান্ডের এই ভেরিয়েন্টটি দেশটির প্রায় সব এলাকাগুলোতেই মিলেছে।

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৯ লাখ ৬৮ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ