1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাইডেনের শপথের দিন সশস্ত্র হামলার আশঙ্কা এফবিআইয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৫০ Time View

চলতি মাসের ২০ তারিখ শপথ নেবেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যে সশস্ত্র আন্দোলন হতে পারে বলে শঙ্কা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করেছে এফবিআই।

এফবিআই জানিয়েছে সশস্ত্র এ আন্দোলন শুরু হতে পারে ১৬ জানুয়ারি থেকে এবং সেটা অব্যাহত থাকতে পারে ২০ জানুয়ারি পর্যন্ত। আর বিষয়ে সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এক বুলেটিন পাঠিয়েছে এফবিআই।

ওই বুলেটিনে বলা হয়েছে, ‘১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সামনে এবং ১৭ থেকে ২০ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সামনে সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে।’

মূলত গেল বুধবারের হামলার ঘটনার পর অনলাইনের বিভিন্ন তথ্য পর্যালোচনা করেই এ বুলেটিন তৈরি করা হয়েছে।
খবর আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ