1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৬৯ Time View

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম শুরু হচ্ছে আজ। সোমবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে কেন্দ্রীয়ভাবে এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন।

গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা যায়, এবার সারাদেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ৫ লাখ ৭৩ হাজার ৩১১ শিক্ষার্থী আবেদন করেছে।

এদিকে গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা ৭ দিন বাড়াতে আদেশও দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় তাতে ১১ বছরের কম বয়সী কোন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না।

রায় ঘোষণার পর মাউশি সরকারি স্কুলে ভর্তির জন্য আবদনের সময়সীমা পুনরায় ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ