1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনও টিকা পায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪৩ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনো করোনাভাইরাসের টিকা পায়নি। এটি স্পষ্টত একটি সমস্যা। দ্য গার্ডিয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রেয়াসুস বলেছেন, ‘টিকার বেশির ভাগ সরবরাহ ধনী দেশগুলোর কাছে।’ এ অবস্থায় সংস্থাটির উদ্যোগ ‘কোভ্যাক্সের’ মাধ্যমে নায্যতার ভিত্তিতে সব দেশের টিকা পাওয়া নিশ্চিত করতে বিভিন্ন দেশ ও টিকা তৈরিকারী প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি করা বন্ধের আহ্বান জানান তিনি।

ডব্লিউএইচও বলেছে, ৯২টি উন্নয়নশীল দেশ, যাদের টিকা কেনার সামর্থ্য কম বা একেবারে নেই, তাদের সহায়তা দিতে এ সপ্তাহের শুরুতে ৬০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে কোভ্যাক্স। ৭০০ কোটি ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য তাদের।

এখন পর্যন্ত যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইসরায়েলসহ ধনী দেশগুলো ফাইজার, বায়োএনটেক, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে টিকার সরবরাহ প্রাপ্তির তালিকায় থাকা দেশগুলোর সম্মুখসারিতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ