1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই

আজীবনের জন্য বন্ধ ট্রাম্পের টুইটার এ্যাকাউন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে পরাজিত হয়েছেন। আর কদিন পরেই জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হবে হোয়াইট হাউস থেকে। কিন্তু এর আগেই তাকে বিদায় জানাচ্ছে একে একে সবাই। এবার তার সেই টুইটার এ্যাকাউন্টও বিদায় জানালো তাকে।

আমেরিকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।
টুইটার ‘আরো বেশি সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কা’ থেকে ট্রাম্পের এ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

ট্রাম্পের টুইটার এ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ। বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার এ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই দাঙ্গাবাজদের উদ্দেশে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর তারা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

টুইটার কোম্পানি এক টুইটে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এ্যাকাউন্ট (@realDonaldTrump) থেকে দেয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর একাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। আবারো দাঙ্গায় উসকানি দেয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়েছে।

বুধবার ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে যেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। সেসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত চারজন নিহত হয়। এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। এ ঘটনাকে সমর্থন করে ট্রাম্প নিজেই টুইটার ও ফেইসবুকে পোস্ট দেন। তিনি দাঙ্গাকারীদেরকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ