1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সময়ের আগে ক্ষমতা হস্তান্তর করবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

মার্কিন পার্লামেন্টে দাঙ্গার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রথমবারের মতো বাইডেনের জয় মেনে নিয়ে ট্রাম্প বলেছেন, নিয়মমাফিক ২০ জানুয়ারি তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

এমন সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন যখন ডেমোক্র্যাটদলীয় শীর্ষ নেতারা প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণের আহ্বান জানাচ্ছেন।

হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার মাত্র ১৩ দিন আগে তাকে সরিয়ে দেয়ার এই দাবি উঠেছে। ট্রাম্প এমন দাবি প্রত্যাখ্যান করে ২০ তারিখেই ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন।

দেশটির গণতন্ত্রের প্রতীক বলে খ্যাত ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। মার্কিন আইনপ্রণেতারা যখন বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রত্যয়নের জন্য বৈঠক করছে তখন এ হামলা ঘটেছে।

এই হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের উসকানিকে দায়ী করা হচ্ছে। ট্রাম্পের পোস্ট সহিংসতা আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা থেকে তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল।

১২ ঘণ্টা পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে দাঙ্গাকারীদের নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন, এটা ছিল জঘন্য হামলা।

বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েই ট্রাম্প বলেন, বর্তমানে নির্বাচনের ফল প্রত্যয়ন করেছে কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করবে।

‘এখন আমি মসৃণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছি। সময়টা এখন ক্ষত সারানোর ও মীমাংসার আহ্বান জানানোর।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে আমি ন্যাশনাল গার্ড মোতায়েন করেছি। যদিও কিছু মার্কিন গণমাধ্যমের দাবি, আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েনে তিনি ইতস্তত করেছেন। বরং এই দায়িত্ব তিনি ভাইস-প্রেসিডেন্টের ওপর ছেড়ে দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ