1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই

ফেসবুক ও ইন্সটাগ্রামেও নিষিদ্ধ ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও তাদের মালিকানাধীন ইন্সটাগ্রাম। বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্ক জাকারবার্গ লিখেছেন, আমরা বিশ্বাস করি, এই সময়ে প্রেসিডেন্টকে আমাদের সেবা ব্যবহার করতে দেওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই আমরা তার ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অন্তত পক্ষে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর শেষ না হওয়ার আগের দুই সপ্তাহ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে আরেক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য ব্লক করেছিল। তবে বৃহস্পতিবার সকালে ১২ ঘণ্টা পর তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তবে সকালের পর থেকে কোনো টুইট করেননি তিনি।

উল্লেখ্য বুধবারের সহিংসতা শুরু হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল মল চত্বরে তার সমর্থকদের উদ্দেশে বলেন, নির্বাচন চুরি করা হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই যখন ক্যাপিটল ভবনের ভেতরে ও বাইরে সহিংসতা ছড়িয়ে পড়ে, তখন তিনি আরও একটি ভিডিও প্রকাশ করেন। এতে আবারও তিনি নির্বাচনে কারচুপির অসত্য অভিযোগ তোলেন। এই বক্তব্যের ভিডিও সরিয়ে নিয়েছে ফেসবুক, টুইটার ও ইউটিউব।
খবর ওয়াশিংটন পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ