1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মর্ডানার টিকার অনুমোদন দিলো ইইউ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

এবার মর্ডানার করোনার টিকার অনুমোদন দিলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ বিষয়ক সংস্থা। বুধবার এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। এবার ২৭ দেশের ব্লকটি দ্বিতীয় টিকা হিসেবে মর্ডানার টিকার অনুমোদন দিলো। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা মর্ডানার টিকার অনুমোদ দিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তহীনতার কারণে ইউরোপীয় ইউনিয়নে এই টিকার অনুমোদন পেতে কিছুটা দেরি হলো।

সংস্থার নির্বাহী পরিচালক ইমার কুক এক বিবৃতিতে বলেছেন, ‘বর্তমান জরুরি অবস্থা থেকে উত্তরণের জন্য এই টিকার মাধ্যমে আমাদের আরেকটি সরঞ্জাম সরবরাহ করা হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণার পর মাত্র এক বছরের মধ্যে দ্বিতীয় ইতিবাচক টিকা পেয়েছি আমরা যেটি আমাদের সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা ও প্রতিশ্রুতির অংশ।

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসালা ভন ডের লিয়েন বলেছেন, ‘ইউরোপীয়দের কাছে কোভিড-১৯ এর আরো বেশি টিকা নিয়ে আসতে আমাদের প্রচেষ্টার জন্য ভালো সংবাদ এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ