1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

অবশেষে কুয়েতের মধ্যস্ততায় তিন বছরেরও অধিক সময় পর কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব। স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে তুলে নেওয়া হয় এ নিষেধাজ্ঞা।

এর মধ্য দিয়ে কাতারের জন্য সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর আকাশ, সীমান্ত ও নৌপথ পুনরায় খুলে দেওয়া হলো। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল সাবাহ।

তিনি বলেছেন, কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবের ওপর ভিত্তি করে, কাতারের জন্য সীমান্ত, আকাশ ও নৌপথ খুলে দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। সোমবার সন্ধ্যা থেকেই এটি কার্যকর হবে।

এটি কেবল কাতারের জন্য স্বস্তিদায়ক নয়, এটি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও স্বস্তিদায়ক। এ সমস্যার সমাধান হওয়ায় কাতারের বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসায় আরও বেশি লাভবান হতে পারবেন।

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর। সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত এই নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার এবং এটা তুলে নেওয়ার পক্ষে দাবি ছিল তাদের। আর সেটাতে সমর্থন দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে ট্রাম্প প্রশাসন দায়িত্ব ছাড়ার আগেই এই বিষয়টির সুরাহা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ