1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার মানুষের মৃত্যু দেখলো বিশ্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

বিশ্বজুড়ে ১৮ লাখ ২৫ হাজারের মতো প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

নতুনভাবে সোয়া ৭ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড নাইনটিন। সবমিলিয়ে মোট সংক্রমিত ৮ কোটি ৩৭ লাখের বেশি।

এছাড়া বছরের শেষ দিনও, যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যুবরণ করেন ৩ হাজারের ওপর। দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ৫৪ হাজারের কাছাকাছি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ হাজার ৫২ জনের মৃত্যু দেখে মেক্সিকো; করোনায় দেশটিতে মারা গেছেন সোয়া লাখের মতো মানুষ।

বৃহস্পতিবার হাজারের বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলেও। দু’লাখের দোড়গোড়ায় লাতিন দেশটিতে মোট প্রাণহানি। ব্রিটেনেও ছিলো হাজার ছুঁইছুঁই দৈনিক মৃত্যুসংখ্যা।

এছাড়া দিনে ছশ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে জার্মানি। পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন ইতালি-রাশিয়া-পোল্যান্ডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ