1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

শর্তসাপেক্ষে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ Time View

শর্তসাপেক্ষে চীন সাধারণ মানুষের ওপর করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটি তৈরি করেছে বেইজিং বায়োলজিকাল প্রোডাক্ট ইনস্টিটিউট।

এটি সিনোফার্মের সহায়ক সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) একটি ইউনিট।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, চীন শর্তসাপেক্ষে সাধারণ মানুষের ওপর সিনোফার্মের তৈরি করা করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।

ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জং ইশিন ব্রিফিংয়ে বলেন, আমরা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন নিজেদের সুরক্ষিত রাখতে ভ্যাকসিন নেন। একইসঙ্গে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ দেন পরিবারের সদস্য এবং অন্যদেরও।

সংযুক্ত আরব আমিরাতে গণহারে করোনা ভ্যাকসিনের প্রয়োগের পর সিনোফার্ম উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগে শর্তসাপেক্ষে অনুমোদন দিল চীন। এদিকে সিনোফার্মের কাছ থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি সই করেছে পাকিস্তান।

সিনোফার্মের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে সিএনবিজি বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছিল, তাদের ভ্যাকসিন ৭৯.৩৪ শতাংশ কার্যকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ