1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি ‘রাস্ট্রাচার’ ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার | Boishakhi Online প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

সামনে আরও বড় মহামারি আসতে পারে : ডব্লিওএইচও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ Time View

বিশ্বজুড়ে বর্তমান করোনা মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এটিই শেষ নয়, সামনে আরও বড় মহামারি আসতে পারে। এ জন্য তা মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরো আন্তরিক হতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।

করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৮ কোটিরও বেশি লোক।

চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে জাতিসংঘের এ সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে এর জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।

তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রত বিশে^র সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াছে এবং এর কারণে অনেক লোক মারাও যচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

রায়ান বলেন, ভবিষ্যতে আরো মারাত্মক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন।

ডব্লিওএইচওর সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনও অনেক সামান্য।

তবে এ প্রসঙ্গে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতের হুমকি মোকাবেলায় প্রস্তত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ