1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি ‘রাস্ট্রাচার’ ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার | Boishakhi Online প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

কাশ্মিরে ৭৫ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ Time View

কাশ্মিরের জেলা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্রবিরোধী জোটের জয় পাওয়ার পর রাজ্যের অন্তত ৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট ধাপের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন হয়। বুধবার প্রকাশিত ফলে দেখা গেছে, ২৮০ আসনের মধ্যে পিএজিডি পেয়েছে ১১২টি, বিজেপি ৭৪টি এবং জোটের সমর্থনকারী কংগ্রেস ২৬টি আসন পেয়েছে। গত বছর কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর প্রথম নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিলো কাশ্মিরিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী নেতা ও নিষিদ্ধঘোষিত দল জামায়েতে ইসলামির সদস্যরা রয়েছেন।

মোদিবিরোধী জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নাবি দার জানিয়েছেন, এই গ্রেপ্তার জনগণের রায়কে অবমাননা।

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, জোটের এই বিজয় এটাই দেখিয়েছে যে, কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলে মোদির সিদ্ধান্ত রাজ্যের বাসিন্দারা মেনে নেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ