1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ ৭ উইকেটে হারল বাংলাদেশ বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি ‘রাস্ট্রাচার’ ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার | Boishakhi Online প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনের প্রতি কংগ্রেসদের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ Time View

ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে ফিরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনের প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের ১৫০ জন সদস্য আহ্বান জানিয়েছেন।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছর ধরে যে নীতি অনুসরণ করে এসেছেন ডেমোক্র্যাট দলের সদস্যের এই আহ্বান তার সম্পূর্ণ বিপরীত। ২০১৮ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।

বাইডেনকে লেখা এক চিঠিতে কংগ্রেসের এসব সদস্য বলেছেন, পরমাণু সমঝোতা মেনে চলার ক্ষেত্রে ইরানকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আপনি যে আহ্বান জানিয়েছেন তার প্রতি আমরা জোরালো সমর্থন জানাই। বুধবার মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১২ বছর আলাপ আলোচনা শেষে ২০১৫ সালের জুলাই মাসে ইরান এবং ছয় জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা সই হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে দফায় দফায় বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক পর্যায়ে ইরানও পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ