1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

পল্টনে বাসে আগুন : ‘সরাসরি জড়িত’ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৭৬ Time View

রাজধানীর পল্টনে গত ১২ নভেম্বর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ‘সরাসরি জড়িত’ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. লিয়ন হক (৩০), কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও মো. আজাদ (২৮)।

আজ শনিবার (২১ নভেম্বর) ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

প্রসঙ্গত, ঘটনার দিন রাজধানীর পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানা এলাকায় ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা করা হয়। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ৪টি মামলা তদন্ত করছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য ও গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগ উপরোক্ত তিনজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, ওইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে নয়াপল্টন বিএনপি পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কিছু নেতাকর্মী। একপর্যায়ে মিছিলটি বিএনপি পার্টি অফিসের সামনে এসে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। গণমাধ্যমকর্মীদের ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মিছিল থেকে গ্রেফতারকৃতরা কয়েকজন সহযোগীকে নিয়ে বিএনপি পার্টি অফিসের বিপরীতে অবস্থিত কর অঞ্চল-১০ এর সামনে থাকা সরকারি স্টাফ বাসে অগ্নিসংযোগ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ