1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এই রায় ঘোষণা করবেন। এই ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনু।

আজ রায় ঘোষণা হলে মামলাটির বিচার কার্যক্রম শেষ হবে মাত্র ১৩ কর্মদিবসে। এদিকে রায়ে আসামি মজনুর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন মামলার বাদী ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা।

গত ৫ জানুয়ারি ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর গত ৮ জানুয়ারি শেওড়া বাসস্ট্যান্ড থেকে র্যাব ধর্ষণের ঘটনায় মজনুকে গ্রেপ্তার করে। গত ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

এ ব্যাপারে মামলার বাদী বলেন, ‘আসামি মজনুর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। যেহেতু সরকার ধর্ষণের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করেছে। তাই আসামির মৃত্যুদণ্ড চাই।’ তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি মজনু মামলা থেকে খালাস পাবেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ বলেন, ‘মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। মজনু ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাই আমরা আসামি মজনুর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ