1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬৫ Time View

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার সিলেটের সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ায় মহসিন তালুদারের (২৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সোমবার রাতে, উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে জালালাবাদ থানায় এই মামলা দায়ের করেন। আর গা ঢাকা দেন মহসিন।

কলকতায় কালীপূজায় যাওয়ায় সোমবার রাতে (রাত ১২টা ৬ মিনিটে) ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

যদিও সোমবার সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি কালীপূজার উদ্বোধন করতে ভারতে যাননি। পূজার পাশে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ