1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

ফেরারি গাড়ির ডিজাইনার সার্জিও পিনিনফারিনা মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১৬৯ Time View

প্রখ্যাত গাড়ির নকশা নির্মাতা সার্জিও পিনিনিফারিনা মঙ্গলবার ৮৫ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে ইতালির সংবাদমাধ্যম। ফেরারি স্পোর্টস কারের সর্বাধিক জনপ্রিয় মডেলের নকশা প্রণয়নের জন্য তিনি অটোমোবাইল জগতে সুবিখ্যাত ছিলেন। এছাড়া সাধারণ গাড়ির নকশাতে বৈপ্লবিক পরিবর্তন সাধনের জন্যও তিনি স্মরণীয় হয়ে রয়েছেন।

ইতালির শিল্প সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় তুরিন শহরে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন পিনিনফারিনা। পেশাগত জীবনের অধিকাংশ সময়েই পৃথিবীর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করেন তিনি। ফেরারি টেসটারোসা, ফিয়াট ১২৪ স্পাইডার,ফিয়াট দিনো এবং মাসেরাতি গ্রান তুরিসমো প্রর্ভৃতি বিশ্বনন্দিত গাড়ির ডিজাইনার হিসেবে খ্যাতিলাভ করেন তিনি।

যন্ত্রকৌশলের ওপর পেশাগত ডিগ্রি অর্জনের পর পারিবারিক গাড়ির নকশা প্রস্ততকারক প্রতিষ্ঠানে যোগ দেন পিনিনফারিনা। অল্প সময়ের মধ্যেই গাড়ির নকশা প্রস্তুতের পাশাপাশি অন্যান্য কারিগরী দিকেও দক্ষতা অর্জন করেন তিনি।

কর্মময় পেশাগত জীবনের স্বীকৃতি হিসেবে তিনি অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন। এছাড়া ইতালির ব্যবসায়ীদের সংগঠন কনফিনডাস্ট্রিয়ার প্রধান হিসেবে ১৯৮৮ সাল থেকে ১৯৯২ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ