1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে

বিনা খরচে আর ছবি রাখবে না গুগল ফটোজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৭৮৭ Time View

গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল প্রতিষ্ঠানটি। এবার থেকে ১৫ জিবির বেশি গুগল ফটোজের জায়গা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা, ঘোষণা দিয়েছে গুগল।

স্বাভাবিক কারণে যারা ক্লাউডে ছবি, ভিডিও সঞ্চয় করে রেখে ফোন বা ল্যাপটপ খালি করে রাখতে চান, এবার তাদের দিতে হবে টাকা। ১ জুন ২০২১ সাল থেকে এই নিয়ম কার্যকর করার কথা বলেছে গুগল।

অনেকেই হাই রেজিলিউশন ভিডিও-ছবি সেভ করে রাখার জন্য গুগল ফটোজ ব্যবহার করেন। তাদের জন্য এতদিন গুগলের এই পরিষেবা বিনামূল্যেই ছিল। গুগল ড্রাইভ ও জি-মেলের একটি নির্দিষ্ট পরিষেবার পর টাকা দিতে হতো। এবার থেকে গুগল ফটোজের ক্ষেত্রেও দিতে হবে। তবে ২০২১ সালে ১ জুনের আগে এই বিষয়ে ছাড় থাকছে।

গুগল ফটোজের ভাইস প্রেসিডেন্ট শিম্রিত বেন ইয়াইর বলেন, ১ জুনের আগে যে ছবি ও ভিডিও আপলোড করা হবে, সেগুলি ১৫ জিবির হিসাবে ধরা হবে না। তারমানে যে ব্যাকআপ ১ জুনের আগে হবে, সেগুলি বিনামূল্যে পাওয়া জায়গায় আছে বলেই ধরা হবে। স্টোরেজ লিমিটের ক্ষেত্রে আর এই সময়ের সেভ করা ছবি-ভিডিও ধরা হবে না। ব্যাকআপ কোয়ালিটি দেখার জন্য যেকোনও সময় সিঙ্ক সেটিংয়ে গিয়ে ব্যবহারকারী সেটিংস বদলাতে পারবেন।

হিসাব অনুসারে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে ৮০ শতাংশ এই নিয়ম চালু হলেও গুগল ফোটোজ বিনামূল্যে আগামী তিন বছর ব্যবহার করতে পারবেন। তারপর স্টোরেজ লিমিট ফুরিয়ে গেলেও যেতে পারে। তবে তখনও ১৫ জিবি ফুরিয়ে গেলে নতুন করে জায়গা কিনতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ