1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

সারকোজির বাড়ি ও অফিসে ফরাসি পুলিশের তল্লাশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১৪১ Time View

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বাড়ি এবং অফিসে ফরাসি পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে পরিচালিত তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার এ তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই সঙ্গে সারকোজির মালিকানাধীন একটি আইনী পরামর্শক প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। অভিযোগ করা হয় ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ফ্রান্সের সবচেয়ে ধনী মহিলা লিলিয়ান বেতেক্যুর্তের থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেন সারকোজি। তবে সারকোজি সব অভিযোগকে প্রত্যাখ্যান করেন।

বেতেক্যুর্তের অফিস থেকে সারকোজির নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে দশ হাজার ইউরো প্রদান করা হয় বলে অভিযোগ করে সারকোজির প্রতিদ্বন্দ্বীরা। ফ্রান্সের আইন অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কোনো একক ব্যক্তি সর্বোচ্চ ৪ হাজার ৬০০ ইউরো অনুদান প্রদান করতে পারবে।

এদিকে সারকোজি বর্তমানে সপরিবারে কানাডায় অবস্থান করছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী থিয়েরি হারজগ।

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সমাজবাদী প্রতিদ্বন্দ্বী ফ্রাসোঁয়া ওলাঁদের কাছে পরাজিত হন সারকোজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ