1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা আর নেই। দেশটির রাজপ্রসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম আলজাজিরা।

তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাহরাইনের সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ শেষ হবে।

কয়েক দশক ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ খলিফা। ২০১১ সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ