1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে দীপু মনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

গত অগাস্টে স্বামীর মুক্তির পর পারোলে মুক্তি পেয়েছিলেন দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এই সংসদ সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

পরে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাকে সোয়া ১২টার দিকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বলে সিআইডি পুলিশের পরিদর্শক রেদওয়ান জানান।

২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর ওই বছর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ প্রায় ৭০টি মামলায় তাকে আসামি করা হয়েছে।

দীপু মনি কারাগারে থাকা অবস্থায় তার স্বামী ব্যারিস্টার তৌফীক নওয়াজ গত ১৮ আগস্ট মারা যান। তার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পারোলে মুক্তি পেয়েছিলেন দীপু মনি।

ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?

মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র

সড়ক দুর্ঘটনা রোধে রাষ্ট্রের ব্যর্থতার দায় আদালতের কাঁধে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ