1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আরও সোয়া লাখ করোনা রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৭ Time View

নির্বাচনী উত্তাপ শেষ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত একদিনেও সোয়া লাখ মার্কিনির শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। প্রাণ গেছে আরও ৬৪১ জনের। তবে পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার ৬৮৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৯৫৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৪১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৩ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৬৫ লাখ ৫২ হাজার ৬১০ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩০ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৩৩০ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৮৩ হাজার পেরিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৮ লাখ ৪৮ হাজারের কাছাকাছি। বেশি। ইতোমধ্যে সেখানে ১৭ হাজার ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৮৫৩ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৪ লাখ ৯৮ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৫৬৩ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৭ হাজারের অধিক। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮ হাজার ৬৭৭ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৬২ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫৭৩ জনের।

এ ছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগান, মেসৌরি, ইন্ডিয়ানা ও আলবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ