1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মিয়ানমারের নতুন সরকারকে রোহিঙ্গাদের ফেরাতে হবে : ব্রিটেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৮ Time View

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ‘নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে অবশ্যই ফিরিয়ে নিতে হবে’ বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।

‘নতুন সরকারকে অবশ্যই রাখাইন অঞ্চলের মানুষের যুক্তিসংগত উদ্বেগের বিষয়ে কাজ করতে হবে,’ ইউএনবির সঙ্গে আলাপকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমেদ বলেন, ‘আমরা সত্যি রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে উদ্বিগ্ন।’

মিয়ানমারে সাধারণ নির্বাচনে আজ সোমবার পর্যন্ত ভোট গণনা চলছে। গতকাল রবিবার সেখানে ভোট গ্রহণ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনেও অং সান সু চির সরকারের আবার ক্ষমতায় ফেরার বিষয়টি প্রত্যাশিত। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে অভিযুক্ত হলেও অং সান সু চি মিয়ানমারে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন। তবে বিদেশে তার সুনামে ধস নেমেছে।

ব্রিটিশ মন্ত্রী বলছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারেই লুকিয়ে আছে। যুক্তরাজ্য ন্যয়বিচারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সমস্যার সমাধানে আমরা রাজনৈতিক সমর্থনও দেব।

মিয়ানমার তাদের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করতে চায় না। দেশটির সেনাবাহিনীর অত্যাচারে গত কয়েক বছরে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বাংলাদেশ সরকার চেষ্টা করছে বৈশ্বিক সমর্থন আদায় করে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ