1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬। আহত হয়েছে ৯৬২ জন। রবিবার (১ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এমনটাই জানিয়েছে।

আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী একটি মেয়েকে।

ভূমিকম্পের পর পরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাঁবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। বর্তমানে মোট তাঁবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৮টি।

এ ছাড়া ইজমির শহরেই তাবু স্থাপন করা হয়েছে ৩ হাজার ৫৪৫টি। তার মধ্যে ৫৭টি সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য। তাবুগুলোতে ২৪ হাজার ৩৮২টি কম্বল, ১৩ হাজার ২৮০টি বিছানা ও ৫ হাজার ৫০০টি স্লিপিং সেট ও ২ হাজার ৬৫৭টি রান্নাঘর ও চারটি গোসলখানা স্থাপন করা হয়েছে।

তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। যেটার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। তার মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর উপরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ