1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

যুক্তরাজ্যে ৪ সপ্তাহের লকডাউন শুরু বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি ৪ সপ্তাহের (এক মাস) জন্য এ লকডাউনের কথা জানান।

বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে এ লকডাউন শুরু হবে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, লকডাউনে পাব, রেস্তোরাঁ, জিম ও অপ্রয়োজনীয় দোকান-পাট বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে প্রথম দফায় লকডাউনের মতো এবার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রেখে চাইলে খোলা রাখা যেতে পারে।

জনসন বলেন, ‘এবারের ক্রিসমাস আলাদা হতে যাচ্ছে, সম্ভবত খুবই আলাদা। কিন্তু আমি আশা ও বিশ্বাস করছি যে, এখন কঠিন পদক্ষেপ নিলে পরবর্তী সময় পরিবারের সবাইকে এক সঙ্গে হওয়ার অনুমতি দিতে পারব।’

আগামী ২ ডিসেম্বরের পর এসব কড়াকড়ি শিথিল করা হতে পারে বলেও জানান তিনি।

আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যে হারে মৃতের সংখ্যা বাড়ছে তাতে সামনের দিনে হাজার হাজার মানুষ মারা যেতে পারেন। মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি এপ্রিলের চেয়েও খারাপ হতে পারে।

উল্লেখ্য, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে ২১ হাজার ৯১৫ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। ব্রিটেনে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন। আর এ ভাইরাসে মারা গেছেন ৪৬ হাজার ৫৫৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ