1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

যুক্তরাষ্ট্রে মৌসুমের প্রথম তুষারপাত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

যুক্তরাষ্ট্রে শীত মৌসুম শুরু হতে এখন বাকি রয়েছে প্রায় ২ মাস। কিন্তু শীতের বার্তা বা শৈত্যপ্রবাহ শুরু হয়েছে গত দুই সপ্তাহ ধরে। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের প্রথম তুষারপাত। নিউইয়র্ক ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাতের ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা। একই সঙ্গে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

বছরের প্রথম দিনের তুষার ঝড়ের বার্তা পেয়ে আতঙ্কে ভুগছে নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় শহরগুলোর বাসিন্দারা। কারণ, প্রথম দিনের তুষারপাতে রাস্তায় গাড়ি চালাতে গেলেই নানা বিপত্তি ঘটে থাকে। দুর্ঘটনা এড়াতে অনেকেই কাজে না গিয়ে ঘরে বসেই সময় কাটাচ্ছেন। তুষার ঝড় একবার শুরু হলে বাতাসের সঙ্গে তুষার মিশে কাঁপুনি ধরিয়ে দেয় মানুষের।

স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, বাল্টিমোর, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ভারমমন্ট, নিউ হ্যাম্পশয়ার ও মেইন অঙ্গরাজ্যের উপর দিয়ে তীব্র তুষার ঝড় বইছে বলে জানা গেছে।

পূর্ব উপকূলীয় শহরগুলোতে ইতোমধ্যে ২-৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। প্রথম এ ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের শহরগুলোর ভেতর-বাইরে বিমান চলাচলে বিলম্ব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ