1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৭১ Time View

গভীর সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়। রাখা হয়েছে ভেন্টিলেশনে। রক্তে অনুচক্রিকার পরিমাণের কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের উদ্বেগে রেখেছে কিডনির অবস্থার অবনতি। রক্তে ইউরিয়ার পরিমাণ অনেকটাই বেশি।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রবীণ অভিনেতার এক্স রে রিপোর্টে নতুন প্যাচ দেখা দিয়েছে। আশঙ্কা সেকেন্ডারি নিউমোনিয়া সংক্রমণের। অশীতিপর সৌমিত্র গত ২১ দিন ধরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে আলোচনায় বসতে চায় মেডিকেল বোর্ড। প্রবীণ এ অভিনেতার চিকিৎসার জন্য কলকাতার বেলভিউ নার্সিং হোমের গঠিত চিকিৎসক বোর্ডের প্রধান জানান, তার শরীরে পটাশিয়াম ও সোডিয়ামের তারতম্য ঘটছে।

তিনি আরও জানান, তার শরীরে প্লাটিলেটের সংখ্যা কমে যাচ্ছে। মাঝেমধ্যে তাকে দেওয়া হচ্ছে বাইপ্যাপের সাপোর্ট।

করোনা আক্রান্ত হওয়ার পর চলতি মাসের ৬ তারিখে হাসপাতালে ভর্তি হন কলকাতার এ বর্ষিয়ান অভিনেতা। পরে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও মাঝে উন্নতির কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ