1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

নাগরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষে ৫,০০০ মানুষ নিহত হয়েছে: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত প্রায় এক মাসের সংঘর্ষে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) মস্কোয় এক বক্তব্যে এ ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।

এ পর্যন্ত নিহতের সংখ্যা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার পক্ষ থেকে যেসব তথ্য জানানো হয়েছে তার চেয়ে পুতিনের ঘোষিত এ সংখ্যা অনেক বেশি।

তিনি বলেন, “উভয় দেশের বহু মানুষ এ সংঘর্ষে নিহত হয়েছে, প্রত্যেক দেশ থেকে দুই হাজারের বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে এবং এ সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছেছে।” পুতিনের এ ঘোষণার আগে নিহতের সংখ্যা কখনো এক হাজার অতিক্রম করেনি।

এর আগে নাগরনো-কারাবাখ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে তাদের ৮৭৪ জন সেনা ও ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজান জানিয়েছে তাদের পক্ষে ৬১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে বাকু তাদের নিহত সেনা সংখ্যা ঘোষণা করেনি।

পুতিন বলেন, তিনি প্রতিদিন কয়েকবার দু’দেশের সঙ্গে সংঘাত বন্ধের উপায় নিয়ে কথা বলছেন এবং এ সংঘর্ষে কোনো একটি পক্ষকে তার দেশ সমর্থন দেবে না।

আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক চুক্তি থাকার পাশাপাশি দেশটিতে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে আজারবাইজানের সঙ্গেও রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে। গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই দেশ এ পর্যন্ত দুই বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেঙে গেছে।

আন্তর্জাতিকভাবে নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ