1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

টানা তৃতীয় দিনের মতো রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩১ Time View

টানা তৃতীয় দিনের মতো করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। শুক্রবার প্রথম দিনে ৪ লাখ ৯০ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। একদিনে আরও ৬ হাজার ৬শ’ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ১১ লাখ ৪৯ হাজারের মতো; আক্রান্ত সোয়া ৪ কোটি মানুষ।

ভোটের উন্মাদনার মধ্যে এদিনও সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ৯শ’র বেশি মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২৯ হাজারের বেশি। মহামারির ১০ মাসে রেকর্ড ৮১ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত সাড়ে ৮৭ লাখ।

২৪ ঘণ্টায় প্রায় ৭শ’ মৃত্যু রেকর্ড করেছে ভারত। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ১৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৭৮ লাখের বেশি। সাড়ে ৫শ’ মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ সাড়ে ৫৬ হাজার। মেক্সিকোতে এ সংখ্যা ছাড়িয়েছে ৮৮ হাজার।

এদিন গড়ে ৩/৪শ’ মৃত্যুর রেকর্ড করেছে আর্জেন্টিনা, ইরান, ফ্রান্স, রাশিয়া। ২ শতাধিক মৃত্যু দেখেছে স্পেন, যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ