1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ইরানের হাতে ভয়ঙ্কর ‘বভার-৩৭৩’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ইরান। দেশটিতে চলমান মহড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

মহড়া পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘বভার-৩৭৩’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নিচু দিয়ে উড়ে চলা লক্ষ্যবস্তুর উপস্থিতির বিষয়ে সংকেত প্রদান করেছে। আর এর পরপরই লক্ষ্যবস্তুর অবস্থান নিখুঁতভাবে সনাক্ত করে অনেক দূর থেকে তা ধ্বংস করেছে।

ইরান প্রায় অর্ধেক এলাকাজুড়ে ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে।

এই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা অত্যন্ত ভালো অবস্থানে পৌঁছেছি। এগুলো সবই আন্তর্জাতিক মানের। এরপরও আমরা বসে নেই। এসব সরঞ্জামকে আরও উন্নত করতে সব সময় আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে আকাশকে শত্রুমুক্ত রেখেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ