1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মুম্বাইয়ে শপিংমলে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে। আজ শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলের নিচতলায় আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫০ জন কর্মী কাজ করছেন। এ ছাড়া অন্তত ২৪টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তার জন্য সিটি সেন্টার মলের পাশের অর্কিড টাওয়ার থেকে সাড়ে ৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার ও অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ