1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আফগানিস্তানে ভিসা সংগ্রহের সময় পদদলিত হয়ে নিহত ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানি কনস্যুলেটের কাছের একটি স্টেডিয়ামে হুড়োহুড়ি করে ভিসা সংগ্রহের সময় পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

করোনা পরিস্থিতির কারণে সাত মাস ধরে বন্ধ থাকার পর গত সপ্তাহে ভিসা ইস্যু করা শুরু করেছে আফগানিস্তানের পাকিস্তান কনস্যুলেট। নানগারহার প্রদেশের জালালাবাদে অবস্থিত ওই কনস্যুলেট থেকে ভিসা সংগ্রহের জন্য সকাল থেকেই সেখানে ভিড় জমান স্থানীয় ও আশপাশের প্রদেশের বাসিন্দারা। কেউ মেডিক্যাল ভিসা সংগ্রহ করছেন, আবার কেউ আত্মীয়দের দেখতে পাকিস্তান যেতে চাইছেন।

বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন কয়েক হাজার আফগান ভিসা সংগ্রহের জন্য ভিড় জমিয়েছিল। ভিসা সেন্টারে ভিড় এড়াতে তাদেরকে পার্শ্ববর্তী ফুটবল স্টেডিয়ামে যেতে বলা হয়েছিল। সেখানে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়।

নানগারহারের প্রাদেশিক কাউন্সিল সদস্য সোহরাব কাদেরি বলেন, নিহতদের মধ্যে ১১ জনই নারী। আহতদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক মানুষ আছেন।

আল-জাজিরার আফগান প্রতিনিধি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছিল যে এদিন অন্যদিনের চেয়ে বেশি মানুষকে ভিসা দেওয়া হবে। আর সেকারণে অনেক বেশি মানুষ ভিড় জমিয়েছিল। স্টেডিয়ামের গেইট খোলার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ