1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩১ Time View

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৬২৪। এর মধ্যে ১১ লাখ ৩৬ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৯ লাখ ৯ হাজার ৬৪৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯। মৃত্যু হয়েছে দুই লাখ ২৭ হাজার ৪০৯ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ পাঁচ হাজার ১৫৮। এর মধ্যে এক লাখ ১৬ হাজার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৬৪৯। এর মধ্যে এক লাখ ৫৫ হাজার ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ