1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

করোনামুক্ত হয়ে যাদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন তামান্না

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৭ Time View

অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। তার সুস্থতার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি অর্থাৎ হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। হায়দরাবাদের যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ছবি তুলে দুটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

সেখানে লিখেছেন, ‘শব্দ দিয়ে বোঝাতে পারব না যে কন্টিনেন্টাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে আমি কতটা কৃতজ্ঞ।’ তিনি আরো লিখেছেন, ‘আমি এতটা অসুস্থ ও দুর্বল হয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম যে, তারাই আমাকে সাহস জুগিয়েছেন। যতটা ভালোভাবে চিকিৎসা করা যায় তারা সেটাই করেছেন।’

সেপ্টেম্বরের শেষের দিকেই করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার।

কয়েকদিন আগে করোনা আক্রান্ত হওয়ার পর ফ্যানদের নিজের স্বাস্থ্যসংবাদ দিয়ে নায়িকা লিখেছিলেন, ‘গত সপ্তাহটা খুবই খারাপ কেটেছে, তবে এখন আমি অনেকটাই ভালো আছি। আমি আশাবাদী, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’

সূত্র জানায়, কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না। সেখানে কিছুদিন শুটিং করার পর তার করোনার উপসর্গ দেখা দেয়ায় তিনি পরীক্ষা করান। এর পরেই রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ