1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ভাসমান হাসপাতাল হচ্ছে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

উত্তর ডিসিসি নির্বাচনে মায়া আ’লীগের প্রার্থী হচেছন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১
  • ২৩৯ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন। তার মনোনয়ন অনেকটাই নিশ্চিত হয়েছে।

ইতিমধ্যেই দলের হাইকমান্ড তাকে প্রস্তুত হতে গ্রিন সিগন্যাল দিয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্রে এ কথা জানিয়েছে।

এদিকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও মেয়র প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন। এখন তিনি মাঠ গোছানোর কাজ করছেন। পরিস্থিতি কিছুটা ভালো হলেই নির্বাচনের কাজে পুরোদমে মাঠে নামবেন বলেও জানান তিনি।

প্রধান বিরোধী দল বিএনপির আপত্তি থাকলেও সরকার বলছে, নাগরিক সেবা বৃদ্ধির জন্য ঢাকা সিটি কর্পোরশনকে উত্তর ও দক্ষিণে ভাগ করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপি হরতাল পালন ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

প্রধান বিরোধী দল দাবি করেছে, সরকার নির্বাচনে জিততে পারবে না বলেই একে ভাগ করেছে। বিএনপির এই বক্তব্যের জবাবে মায়া বলেন, তাদের বক্তব্য রাজনৈতিক।

‘এতে করে তো ভোটারের পরিবর্তন হয়নি। তাই তাদের সে বক্তব্য অন্তসার শূণ্য।’

‘সাধারণ জনগণ বিভক্ত করাকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে বলেন, নগরীর নাগরিক সেবা বলতে কিছু ছিলনা। এখন এর পরিবর্তন আসবে বলেও দাবি করেন মায়া।’

সিটি কর্পোরেশন বিভক্ত বিলে ৯০ দিনের মধ্যেই নির্বাচনের বাধ্য বাধকতা থাকায় নির্বাচন আসন্ন ধরে মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থীরা। অনেককে প্রতিদিই ওয়ার্ড এবং মহল্লা পর্যায়ের সভা-সমাবেশ অতিথি হিসেবে অংশ নিতে দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ