1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রাশিয়ায় করোনার দ্বিতীয় টিকার অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

প্রাথমিক পরীক্ষার পর দ্বিতীয় আরেকটি করোনার টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। বুধবার একটি সরকারি বৈঠকে আনন্দের সঙ্গে এই ঘোষণাটি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাইবেরিয়ার ভিক্টর ইন্সটিটিউট এ টিকাটির উদ্ভাবন করেছে। গত মাসে মানবশরীরে তার প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে। যদিও তার ফল এখনও প্রকাশ করা হয়নি। যে কোনো টিকার বড় ধরনের পরীক্ষার জন্য তিনটি ধাপ রয়েছে, নতুন এ টিকার ক্ষেত্রে যা এখনও শুরু হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক মন্তব্যে পুতিন বলেন, প্রথম ও দ্বিতীয় টিকার উৎপাদন আমাদের বাড়াতে হবে। বিদেশি অংশীদারদের সঙ্গে আমরা সহযোগিতা অব্যাহত রাখতে চাই। বিদেশেও এ টিকার প্রচার চালানো হবে বলে তিনি মন্তব্য করেন। দ্বিতীয় টিকাটির নাম এপিভ্যাককরোনা। প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ স্বেচ্ছাসেবকের ওপর টিকাটির পরীক্ষা চালানো হয়েছে।

গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমোদন দেয়। বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদনের ঘটনা ছিল এটি। রাশিয়ায় অনুমোদন পাওয়া করোনার প্রথম টিকাটির নাম ‘স্পুটনিক-৫’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ