1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাগদানের ছবি প্রকাশ কাজলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬৬ Time View

তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আগামী ৩০ অক্টোবর। ইনস্টাগ্রামে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর প্রকাশ পেয়েছে এই অভিনেত্রীর ব্যাচেলরেট পার্টির ছবি। ছবিগুলো প্রকাশ করেছিলেন কাজলের ছোট বোন নিশা আগরওয়াল।

এবার প্রকাশ পেয়েছে কাজলের বাগদানের ছবি। ছবি প্রকাশ করেছেন কাজলের হবু স্বামী গৌতম কিচলু। নিজের ইনস্টাগ্রামে একটি ইমোজি দিয়ে ছবিটি শেয়ার করেছেন তিনি। ছবির কমেন্ট বক্সে কাজল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন। এ ছাড়া লিখেছেন, এমনকি এই ছবিতেও ভালোবাসার প্রতিফলন দেখা যাচ্ছে।

জানা গেছে, ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে গৌতম কিচলুর সঙ্গে ছোট পরিসরে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাজল। গেল আগস্টে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি, প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি।

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। আর ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। তিনি প্রথম সফলতা পেয়েছিলেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চান্দামামা’ সিনেমায় কাজ করে। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মগধিরা’ সিনেমার পর আর পেছনে ফিরতে হয়নি এই অভিনেত্রীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ