1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সিএমজি গায়ানার সভাপতি হলেন আবদুল মোমেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

গায়ানাবিষয়ক মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক আঞ্চলিক বিরোধগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানাবিষয়ক সিএমএজি। সিএমজিতে এ প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। এর আগে গায়ানা ও ভেনিজুয়েলার মধ্যে বিরোধ নিষ্পত্তিতে গঠিত গ্রুপটির সভাপতির দায়িত্বে ছিল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের সভাপতিত্বে গায়ানাবিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের প্রথম বৈঠকের সভাপতিত্বকালে একে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক বিচার ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর স্বপ্নদর্শী পররাষ্ট্রনীতি অনুসারে গায়ানা-ভেনিজুয়েলা আঞ্চলিক বিরোধ মীমাংসায় জোর দিচ্ছে বাংলাদেশ।

অ্যান্টিগুয়া ও বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ সাত দেশ নিয়ে এ গ্রুপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ