1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক দাবি পূরণের আশ্বাসে রাজশাহী মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পূজার ছুটিতে ফাঁকা ঢাকা, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল দ. আফ্রিকা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজেকে করোনামুক্ত দাবি করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার শরীরে এখন আর করোনাভাইরাসের অস্তিত্ব নেই। কোভিড-১৯ সংক্রান্ত সর্বোচ্চ পরীক্ষায়ও তিনি উতরে গেছেন এবং অন্যকে সংক্রমিত করার ঝুঁকিও আর নেই।

রবিবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ১ অক্টোবর রাতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। ২ অক্টোবর (শুক্রবার) বিকালে ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তিনদিন সেখানে থাকার পর এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে সোমবার নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রবিবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি সর্বোচ্চ পরীক্ষা (করোনা পরীক্ষা) অতিক্রম করে গেছি। সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এর ভিত্তিতে বলতে পারি আমি বেশ ভালো আছি। মনে হচ্ছে, আমার ইমিউনিটি তৈরি হয়ে গেছে। বেজমেন্ট থেকে এখন আমি বাইরে যেতে পারব।’

ট্রাম্পের দাবি, পরীক্ষার ফল অনুযায়ী তিনি এখন নির্বাচনি সমাবেশে অংশ নিতে পারবেন।

এর আগে শনিবার ট্রাম্পের চিকিৎসকও দাবি করেছেন, প্রেসিডেন্টের কাছ থেকে এখন আর অন্য কারও সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। তবে ট্রাম্পের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে কিনা তা উল্লেখ করেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ