1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ৬০ হাজার রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৫ Time View

একদিনে ৬০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ৯শ’র বেশি মানুষের। অপরদিকে সুস্থতা বাড়লেও আক্রান্তের হারে প্রায় তা অর্ধেক। যার সংখ্যা ৫০ লাখ ৬৪ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ হাজার ৫৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯১০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫০ লাখ ৬৪ হাজার ৩শ’রোগী।

এরমধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৪৯ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০৯ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৯ হাজার পেরিয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৯৯২ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ২৯ হাজার ছুঁই ছুঁই। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ১৮৭ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩৭২ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৯ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৩৪৮ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ সাড়ে ১৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৯১ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২৪ হাজারের অধিক। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৪৬ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৮৩ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ