1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ইরানের ‘পুরো অর্থনীতির’ ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

পরমাণু চুক্তি নিয়ে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হয়ে দেশটির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

আলজাজিরা জানায়, বৃহস্পতিবার ইরানের পুরো অর্থনীতির ওপর নতুন এক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ওয়াশিংটনের এ নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে তেহরান।

এদিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৮টি প্রধান ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ব্যাংকগুলোর মধ্যে ১৬টি ইরানের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ব্যাংক ইরান সরকার পরিচালিত এবং আরেকটির সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সম্পর্ক রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, চিহ্নিত আর্থিক খাতগুলো ইরানের অর্থনীতে কার্যক্রমের পাশাপাশি দেশটির সরকারের ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন বলেন, ‘আজকের পদক্ষেপগুলো মানবিক লেনদেনের জন্য ইরানের জনগণকে সহায়তা করবে।’

তবে ইরানের ওপর এই মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে ইউরোপের দেশগুলো। কারণ নিষেধাজ্ঞা দেয়া ব্যাংকগুলোর আন্তর্জাতিক লেনদেন আছে, যার সঙ্গে যুক্ত ইউরোপের অনেক প্রতিষ্ঠান।

টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ জানান, যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা ইরানের মানবিক লেনদেনে কোনো প্রভাব ফেলতে পারবে না। করোনা পরিস্থিতিতে অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করাকে ‘নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

এর আগে সেপ্টেম্বরে ইরানের ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র ও পরমাণু কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা শিল্প সংস্থা ও তার ডিরেক্টর এবং পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ