1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ : ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তা দেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। সেখানে তিনি পরীক্ষামূলকভাবে যেসব ওষুধ সেবন করেছেন সেটা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার এই করোনা আক্রান্ত হওয়াকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেছেন, ‘এটি আসলে অবিশ্বাস্য। আমি ভালো বোধ করছি। তিন দিন আগে আমি যেমন ভালো বোধ করেছিলাম, এখন ঠিক তেমনটা বোধ করছি। সুতরাং আমি মনে করি আমার যে করোনা হয়েছে সেটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য আশীর্বাদস্বরূপ ছিল।’

করোনাকালীন তিনি যেসব ওষুধ সেবন করেছেন সেগুলো বিনামূল্যে হাসপাতাল থেকে করোনা রোগীদের দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি যে চিকিৎসা পেয়েছেন সেটি যাতে অন্যরাও পায় সেই আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমি যে ওষুধ সেবন করেছি, আমি যে চিকিৎসা নিয়েছি সেটির সবার জন্য চাই। আমি চাই সবাই যেন প্রেসিডেন্টের মতো চিকিৎসা পায়। কারণ, আমি এই চিকিৎসা নিয়ে বেশ ভালো বোধ করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ