1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ফ্লয়েডকে হত্যাকারী সেই পুলিশ কর্মকর্তা জামিনে মুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৯ Time View

গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে হত্যা করার অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক সেই পুলিশ অফিসার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কোর্ট রেকর্ডে দেখা যায়, বুধবার ১০ লাখ ডলার মুচলেকার বিনিময়ে ডেরেক চাওভিন নামে শ্বেতাঙ্গ সেই পুলিশ অফিসার মুক্তি পেয়েছেন।

জালিয়াতির অভিযোগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করে চাওভিন। মৃত্যুকালে ফ্লয়েডকে বেশ কয়েকবার বলতে যায়- ‘আমি নিশ্বাস নিতে পারছি না।”

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র জুড়ে ফেটে পড়ে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ গোটা বিশ্বে বারুতের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ওপর নিপীড়ন চালায় যুক্তরাষ্ট্র পুলিশ। কিন্তু দমানো যায়নি। তারা দেশটির পুলিশবাহিনীতে সংস্কার আনাসহ বেশ কিছু দাবি তোলে আন্দোলন চারিয়ে যায়।

আন্দোলনের একপর্যায়ে গ্রেপ্তার করা হয় চাওভিনকে। ফ্লয়েডকে হত্যায় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তীব্রতর অভিযোগ সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। আগামী বছরের মার্চ মাসে তার বিরুদ্ধে এই অভিযোগের আনুষ্ঠানিক বিচার শুরুর কথা।

ওই ঘটনায় সম্পৃক্ত থাকা চাওভিনের সঙ্গে থাকা আরও তিন পুলিশ অফিসার আলেক্সান্ডার কুয়েং, টমান ল্যান ও তু থাওকেও বরখাস্ত করা হয়। ফ্লয়েডকে হত্যায় চাওভিনকে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করার মামলা হয়েছে। তবে তারা জামিনে মুক্তি পেয়েছেন আগেই।

ঘটনার চার মাসের বেশি সময় পর জামিনে মিলল চাওভিনের। এর মানে আগামী বছর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত মুক্ত থাকতে পারবেন তিনি।

মে মাসের শেষ দিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে চাওভিন অধিকাংশ সময় কাটিয়েছেন মিনিয়াসোটার সুরক্ষিত ওক পার্ক হাইটসে। অবশ্য জামিনে মুক্তি পাওয়া নিয়ে চাওভিন বা তার কোনো আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি।

তবে এই জামিনের তীব্র নিন্দা করেছেন ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প- “মাত্র ২০ ডলার নিয়ে জর্জ ফ্লয়েডের জীবন কেড়ে নেওয়ার পর ডেরেক চাওভিন আজ ১ মিলিয়ন ডলারের মুচলেকার বিনিময়ে সে তার মুক্তি কিনেছে।”

“মুচলেকায় তার মুক্তি জর্জ ফ্লয়েডের পরিবারকে সেই বেদনার কথা মনে করিয়ে দিচ্ছে যে, তারা ন্যায্য বিচার পাওয়া থেকে এখনো অনেক দূরে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ