1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ দীর্ঘ অপেক্ষার অবসান, ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব শুরু চীন-ভারতসহ ১৬ দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ট্রাম্পের কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান কেন বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন শুকি ইতোফুসা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

‘হত্যা-বোমাবাজির স্পষ্ট দলিল আছে, কাউকে ছাড় নয়’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১
  • ৩৩১ Time View

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১৮ ডিসেম্বর বোমাবাজির ঘটনার স্পষ্ট দলিল আছে। তদন্তে নাম বেরিয়ে আসলে জড়িতরা যতো বড় নেতাই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত একটি আলোচনা সভায় কামরুল বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য বিদেশী গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে বিএনপি-জামায়াত চক্র রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও মানুষ হত্যা করেছে।’

ওই দিন প্রধান বিরোধী দল বিএনপি রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে। একই দিন কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং মতিঝিলে একজনের মৃত্যু ঘটে।

ওই দিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট দলিল আছে কারা ওই হত্যা ও বোমাবাজির সঙ্গে জড়িত। তদন্তে নাম বেরিয়ে এলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ পুর্নবাসন সংস্থার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক আলোচনার আয়োজন করে সংস্থাটি।

কামরুল বলেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার করা এখন সব চেয়ে জরুরি। জনগণ আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রায় দিয়েছে। গোলাম আযমসহ ৭ জনের বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না জেনে বিএনপি-জামায়াত চক্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কুটকৌশল করছে।’

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চাই না। তবে সন্ত্রাস-নৈরাজ্য করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।’

সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ‘জনগণ ১০ ভাগের ৯ ভাগ আসন দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের ওপর দায়িত্ব অর্পণ করেছে, বিচার হবেই।’

‘একাত্তরে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর মনোরঞ্জন করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন’ বলেও মন্তব্য করেন এই প্রতিমন্ত্রী।

সংস্থার সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে অলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায়, ঢাকা মহানগর কমিটির যুগ্ম-সম্পাদক হাজী মুহম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগাঠনিক সম্পাদক এম এ করীম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পদক অরুণ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ