1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

নেপালে ভূমিধসে ১০ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৩১ Time View

প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে শুক্রবার নেপালের পশ্চিমাঞ্চলীয় এলাকায় নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। নেপালের পশ্চিমাঞ্চলীয় তানাহুন এবং বাগলাং জেলায় শনিবার সকালের দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভূমিধসে তানাহুন জেলায় মারা যায় সাতজন। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। প্রবল বৃষ্টিপাতে বাড়ির দেয়াল ধ্বসে পড়লে তাদের মৃত্যু ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

একই সময় বাগলুং জেলায় অপর ভূমিধসের ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়লে একটি শিশুসহ তিনজন মারা যায়। এছাড়া আরো দু’জন এখনো নিঁখোজ রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্যময় দক্ষিণ এশীয় রাষ্ট্র নেপালে মৌসুমি বৃষ্টিপাতের সময় ভূমিধসের কারণে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ