1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

বিশ্বের প্রতি ২৫০ জনের একজন করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ Time View

গত সাত দিনে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ২২ লাখ বেড়ে বিশ্বে মোট সংক্রমণ ৩ কোটি ২২ লাখ ছাড়িয়েছে, এই সংক্রমণ হার বিশ্বের মোট জনসংখ্যার ০.৪ শতাংশ।

সংক্রমিতদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, গত এক সপ্তাহে এদের সংখ্যা প্রায় ৫ লাখ হয়েছে। এই রোগীর সংখ্যা সংক্রমিতদের সার্বিক হিসাবের ২৩.৩ শতাংশ।

করোনামুক্ত হওয়ার হার প্রায় অপরিবর্তিত রয়েছে, গত ৭ দিনে এই হার ৬৮ শতাংশ থেকে সামান্য বেড়ে ৬৯ শতাংশ হয়েছে। এ সময়ে মোট করোনামুক্ত হয়েছে ১৭ লাখ রোগী।

গত ৭ দিনে করোনাজনিত কারণে প্রায় ৩৭ হাজার লোকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৯ লাখ ৮৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে।

আপেক্ষিক বিবেচনায় বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ নি¤œমুখী। কিন্তু গত ৭ দিনে সংক্রমণ বেড়েছে ৬.৮ শতাংশ, পূর্ববর্তী সপ্তাহে এই হার ছিল ৭.৪ শতাংশ।

তবে কিছু কিছু দেশে করোনা দ্রুত ছড়াচ্ছে। এ সময়ে চেক রিপাবলিকে সংক্রমণ ৩২ শতাংশ বেড়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার। কর্তৃপক্ষ সংক্রমণ রোধে বিধি নিষেধ আরোপ করেছে।

ইসরায়েলেও গত ৭ দিনে সংক্রমণ বেড়েছে, এ সময় নিবন্ধিত আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। দেশটির সরকার নতুন করে জরুরি সেবা ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ইসরায়েলে মোট ২ লাখ ১২ লোক আক্রান্ত, যা মোট জনসংখ্যার ২.৩ শতাংশ।

আর্জেন্টিনায় গত এক সপ্তাহে ৭৭ হাজার লোক আক্রান্ত হয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার লোক আক্রান্ত হয়েছে।

সংক্রমণের দ্বিতীয় ধাপে ইউরোপ মহাদেশে বেশী ক্ষতিগ্রস্ত ফ্রান্সে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ এবং ইনসেনটিভ কেয়ারে ভর্তি বেড়েছে ৪০ শতাংশ।

গত এক সপ্তাহে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে ৯.১ শতাংশ, আগের সপ্তাহে সংক্রমণের হার ছিল ৬.৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ