1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

ফের জামিন আবেদন খারিজ, জেলেই থাকতে হচ্ছে রিয়াকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ Time View

ফের খারিজ হল রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাদের জেলেই থাকতে হচ্ছে। অর্থাৎ, আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তীদের ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মুম্বাই হাইকোর্টের তরফে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৩ মাস পর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার বাড়িতে তল্লাসি চালানোর পর বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, মোবাইল-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস। ওই ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার পর থেকেই বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। এরপর এনডিপিএস আইনে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। গ্রেফতারির পর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তদের একসঙ্গে বসিয়ে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে বিভিন্ন তথ্য।

জেরার সময় রিয়া চক্রবর্তী দাবি করেন, বলিউডের ৮০ শতাংশ তারকা মাদক সেবেন করেন। যার মধ্যে বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীও রয়েছেন বলে দাবি করেন রিয়া। সেই দাবি অনুযায়ী প্রথমেই উঠে আসে সারা আলি খানের নাম। এরপর দীপিকা পাডুকোনের সঙ্গে ম্যানেজার করিশ্মা প্রকাশের মাদক নিয়ে কথপোকথন প্রাকশ্যে আসতেই সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যম। শিগগিরই দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। সারা আলি খান, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, প্রায় সবাইকে একসঙ্গে ডেকে জিজ্ঞাসবাদ করা হতে পারে বলে থবর।

অন্যদিকে রিয়ার ম্যানেজার জয়া সাহার সঙ্গে ক্রমাগত মাদক কারবারী ও পাচারকারীদের যোগাযোগের জেরে শিগগিরই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ